দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই রাজনৈতিক দলবদলের হাওয়া বইতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। এরই মধ্যে বালুরঘাটে বিজেপিতে যোগদান করলেন কয়েকশ গ্রামবাসী।
জানা গিয়েছে, বালুরঘাট থানার কামারপাড়া ও মানিক অঞ্চলের বাসিন্দারা এদিন বালুরঘাট বিজেপি কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার।
যোগদানকারীদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতে তাঁরা সক্রিয়ভাবে কাজ করবেন বলেও জানান।
বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচনের আগে এই যোগদান দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে এবং আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।
ভোটের আগে বালুরঘাটে বিজেপিতে যোগদান কয়েকশ গ্রামবাসীর।












Leave a Reply