পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের দিন ও প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচার কার্যে লেগে পড়েছে শাসক দল থেকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের এক নম্বর অঞ্চলের রসকুণ্ডু বাবা বসন্ত রায়ের মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ রানা, অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সুমন্ত পাল সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। তবে তিনবারের বিধায়ক এবং দুবারের প্রতিমন্ত্রী থাকার পরেও চতুর্থ বারের বিধায়কের জন্য সম্পূর্ণভাবে জেতার ক্ষেত্রে আশাবাদী বলে মনে করছেন তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো।
গড়বেতায় জোরকদমে প্রচার, আত্মবিশ্বাসী শ্রীকান্ত মাহাতো।












Leave a Reply