খড়গপুর স্টেশনে রেল পুলিশের অভিযান, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খড়গপুর স্টেশনে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর রেলওয়ে স্টেশন-এ অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করল জিআরপি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। তাঁর কাছে থাকা একটি ব্যাগ ও সুটকেসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত যুবকের নাম আশীষ কুমার। তাঁর বাড়ি বিহারে বলে জানা গিয়েছে। তিনি উড়িষ্যা-র সোরো স্টেশন থেকে আসছিলেন এবং টাটানগর যাওয়ার পরিকল্পনা ছিল।
ঘটনার পর জিআরপি তাঁকে গ্রেফতার করে এবং আদালতে পাঠায়। এসআরপি মিঠুন দে জানান, ধৃতকে পুলিশ রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নির্বাচনের আগে এ ধরনের অভিযানকে বড় সাফল্য হিসেবেই দেখছে রেল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *