জটেশ্বরের হাজরা পাড়ায় বাসন্তী পূজায় উৎসবের আবহ, পুজো দিলেন বিজেপি প্রার্থী দীপক বর্মন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বরের হাজরা পাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও বাসন্তী পূজোকে কেন্দ্র করে উৎসবের আবহে মেতে উঠেছে গোটা এলাকা। পাঁচ দিনব্যাপী এই পূজোকে ঘিরে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মন্দিরে পুজো দেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অর্ণব কুমার ঘোষ, পিংকি বর্মন, গৌতম পাল, অঘোরনাথ রায়, রাজকুমার রায়, সুজন চক্রবর্তী, সুকমল সাহা, সঞ্জীব দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুজো কমিটির পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে অনুষ্ঠিত এই পূজোতে প্রতিমা আনার পর থেকেই শুরু হয় টানা পূজার্চনা।
প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসবে মেতে উঠেছেন এলাকার মানুষজন।
সব মিলিয়ে জটেশ্বরের হাজরা পাড়ায় এখন উৎসবের আমেজে ভরপুর পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *