বরানগর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো ঘিরে সংঘর্ষ। সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। গোপাল লাল ঠাকুর রোডে বন্ধ রয়েছে যান চলাচল। সংঘর্ষের পরিস্থিতি সেখানে। সামাল দিতে নামানো হয়েছে র্যাফ। মাইক হাতে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিজেপি প্রার্থী সজল ঘোষকে। ‘সায়ন্তিকা গো ব্যাক। চোর এমএলএ গো ব্যাক।’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। তৃণমূল প্রার্থীর পোস্টার লাগানোকে ঘিরে সংঘর্ষ শুরু হয় বিজেপি এবং তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের তৃণমূল প্রার্থীর অভিযোগ, ‘বিজেপি বহিরাগতদের নিয়ে এসে হকি স্টিক দিয়ে আমাদের মহিলা কর্মীদের মেরেছে। এটাই বিজেপির কালচার। এটাই বিজেপি করে। শান্ত বরানগরকে, অশান্ত করার চেষ্টা করেছে বিজেপি।’
ভোটের আগে বরানগরে তুলকালাম, গোপাল লাল ঠাকুর রোডে বিজেপি-তৃণমূল সংঘর্ষ।












Leave a Reply