গড়বেতায় জনসভা করে তৃণমূলের জয়ের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা শহরে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গড়বেতা ১ নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন মাঠে এই সভার আয়োজন করা হয়।
এদিনের সভা থেকে তিনি গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরা এবং শালবনী বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রীকান্ত মাহাতো-সহ পার্শ্ববর্তী বিভিন্ন কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিল বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক। পাশাপাশি একাধিক রাজ্য ও জেলা নেতৃত্বও এই জনসভায় যোগ দেন।
এদিন গড়বেতার সভার পাশাপাশি চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রেও নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে তাঁর এই জনসভা রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *