বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট থেকে হিলি ব্লকের ত্রিমোহিনী তে টাকা নিয়ে যাবার সময় লক্ষাধিক টাকা উদ্ধার করল। নির্বাচন কমিশনের অধিকারিকরা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট হিলি ৫১২ জাতীয় সড়কে। সোমবার দুপুরে দুই ব্যক্তি বালুরঘাট থেকে হিলির ত্রিমোহিনীতে লক্ষাধিক টাকা নিয়ে যাচ্ছিল। ৫১২ জাতীয় সড়কের নাকা চেকিং পয়েন্টে নির্বাচন কমিশনের আধিকারিকরা তল্লাশি চালানোর সময় ওই টাকা উদ্ধার করে। উদ্ধার হওয়া টাকার মালিক বালুরঘাট ঘোষপাড়ার বাসিন্দা পার্থ ঘোষ বলেন আমি ভাগবত পাঠ করি। আমি ও আমার শিষ্য মন্দির তৈরির লক্ষ্যে জমানো 2 লক্ষ টাকা শ্রী মোহিনীতে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলাম তখনই আমাদের সেই টাকা আটক করা হয়েছে। নির্বাচন কমিশন সে খবর উদ্ধার হওয়া টাকা আপাতত আটক করা হলেও ওই টাকার মালিক যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে তাহলে তাদের সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হলো।
ভোটের আগে কড়া নজরদারি, ৫১২ নম্বর সড়কে অভিযান, নির্বাচন কমিশনের তৎপরতায় আটক নগদ অর্থ।












Leave a Reply