বালুরঘাটে হনুমান জয়ন্তী উপলক্ষে পূজো, যজ্ঞ ও ভোগে ভক্তদের ঢল।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- হনুমান জয়ন্তী উপলক্ষে বালুরঘাটের থানা মোড়ে অবস্থিত শ্রী শ্রী সংকটমোচন হনুমান মন্দিরে প্রতিবছরের মতো এবছরও আয়োজিত হল সারাদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান।
সকাল থেকেই মন্দির চত্বরে শুরু হয় পূজো-অর্চনা, আরাধনা, আরতি এবং হোম-যজ্ঞ। ভক্তদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থাও করা হয়, যা গোটা পরিবেশকে করে তোলে ভক্তিময় ও আধ্যাত্মিক।
বালুরঘাট শহর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত মন্দিরে এসে হনুমান-এর পূজো দেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। ভক্তদের মতে, এই পবিত্র দিন তাঁদের জীবনে শান্তি, শক্তি ও সমৃদ্ধি নিয়ে আসে।
মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এক ভক্তের কথায়, “এমন আয়োজন আমাদের মনকে শান্তি দেয় এবং ভক্তিমূলক জীবনকে আরও সমৃদ্ধ করে।”
মন্দির কমিটির এক সদস্য জানান, “প্রতিবছর আমরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করি। ভক্তদের আন্তরিক উপস্থিতিই আমাদের এই আয়োজনকে সফল করে তোলে।”
সারাদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী সংকটমোচন হনুমান মন্দিরে এক আনন্দঘন ও পবিত্র পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *