বালুরঘাটে আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরীর জোরদার জনসংযোগ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী খানপুর, শালগ্রাম, অযোধ্যা, ঝিনাইপোতা, হাসইল এবং সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারে নামেন। লাল পতাকার ছত্রছায়ায় পথসভা, মিছিল এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জনের চেষ্টা চালান।

অর্ণব চৌধুরী তাঁর প্রচারে এলাকায় পানীয় জলের সংকট, কৃষি সমস্যার সমাধান এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলিকে তুলে ধরেন। তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে সমস্যাগুলির সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর দাবি, বালুরঘাটের দীর্ঘদিনের বামফ্রন্টের শক্ত ঘাঁটিকে পুনরায় মজবুত করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।

আরএসপি কর্মীদের উদ্দীপনা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত। অর্ণব চৌধুরী আশাবাদী যে, মানুষের এই সমর্থন তাঁকে ভোটের লড়াইয়ে এগিয়ে রাখবে এবং বালুরঘাটে বামফ্রন্টের জয় নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *