দুই মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়।।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর :- বালুরঘাট শহরে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বিদ্যুৎ কুমার রায় দুই মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে সকাল সকাল ভোট দিলেন। ৩ নম্বর বুথে উত্তর চকভবানী প্রাথমিক স্কুলে সপরিবারে ভোটদান করেন তিনি।

পেশায় আইনজীবী বিদ্যুৎ কুমার রায় বালুরঘাট কোর্টের পরিচিত মুখ এবং দীর্ঘদিন সমাজসেবার সঙ্গে যুক্ত।

বুধবার সকালে নির্ধারিত বুথে পৌঁছে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোটদানের আহ্বান জানান। গণতন্ত্রের উৎসবে সবার অংশগ্রহণের উপর জোর দেন বিদ্যুৎ রায়। এলাকায় শান্তিপূর্ণ ভোটের বার্তাও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *