মালদা, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের রাতে এক ও শুক্রবার ভোরে আরো দুই বাংলাদেশী আটক করলো বিএসএফের জওয়ানেরা । নির্বাচনের মুহূর্তে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় করা নজরদারি চলছিল সেই মুহূর্তে বিএসএফের হাতে আটক হয় তিন বাংলাদেশী গ্রেফতার।বিএসএফ সূত্রে জানা গিয়েছে ভিন রাজ্য থেকে কাজ করে বাংলাদেশ নিজের বাড়ি ফেরার চেষ্টা করছিল।সেই মুহূর্তে হবিবপুর থানার অন্তর্গত অন্তর্গত বৈদ্যপুর গ্রামপঞ্চায়েত এলাকার ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের কেদারি পাড়া ক্যাম্পের জোওয়ানেরা ডিউটি করার সময় তাদের আটক করে। আজ দুপুরে তাদের মেডিকেল করার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বিএসএফ সুত্রে জানা গিয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরেই হবিবপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বাংলাদেশীদের তরফে জানা গেছে তারা মুর্শিদাবাদের লালগোলা হয়ে ভারতে প্রবেশ করে তারপরেই ভিন রাজ্যে কাজে যায়।বৃহস্পতিবার রাতে এক ও শুক্রবার ভোর বেলা দুইজনকে আটক করে। বিএসএফ সূত্রে জানা গেছে তাদের নাম মামুন সেখ, রিপন রায়, তারেকুল ইসলাম তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুমারপুর ওপর দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। এখন জিজ্ঞাসাবাদের পরেই পুলিশের হাতে তুলে দেয়া হবে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইলসহ ইন্ডিয়ান কিছু টাকা।
হবিবপুর সীমান্তে কড়া নজরদারি, আটক তিন বাংলাদেশি নাগরিক।












Leave a Reply