ভোট দিয়ে ফের কর্মস্থলে, মালদা ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা।

মালদা, নিজস্বসংবাদদাতা:– মালদার ভোটগ্রহণ পর্ব মিটতেই এখন মালদা থেকে দলে দলে পরিযায়ী ফিরে যাচ্ছেন ভিনরাজ্যে- নিজ নিজ কর্মস্থলে কিংবা কাজের সন্ধানে। রবিবার রাতে এমনই ছবি ধরা পড়ল মালদার বামনগোলা ব্লকের ১২ মাইল এলাকায়। এদিন ১২ মাইল থেকে পরপর ১৫টি বাস ছাড়ে। প্রতিটি বাসের গন্তব্যস্থল ছিল হায়দরাবাদ। আর প্রতিটি বাসেই ছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাদের মধ্যে কারও বাড়ি মালদার বামনগোলা ব্লক কিংবা হবিবপুর ব্লকে। তারা প্রত্যকেই ব্যাগপত্র বোঝাই করে বাসে চেপে হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের দু-চারজনের সঙ্গে কথা বলে জানা গেল, তারা সকলেই ভিনরাজ্যে কাজ করেন। সেই কাজ ফেলে ভোট দিতে এসেছিলেন। ভোট দেওয়া হয়ে গেছে। তাই এখন ফের ভিনরাজ্যেই ফিরে যাচ্ছেন। কারণ রাজ্যে সেভাবে কাজ নেই। কাজ থাকলেও, মজুরি খুবই কম। সেই মজুরিতে কাজ করে সংসার চালানো দুষ্কর। তাই বাড়তি মজুরির জন্য তারা ফের ভিনরাজ্যেই কাজ, করতে যাচ্ছেন। তবে তারা এই অবস্থার পরিবর্তন চান। রাজ্যে যে দলই সরকার গড়ুক না কেন তারা যেন রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। কর্মসংস্থানের সুযোগ থাকলে তাদের ঘরবাড়ি ছেড়ে আর ভিনরাজ্যে কাজের জন্য পাড়ি দিতে হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *