হুগলী, নিজস্ব সংবাদদাতা:- প্রথম দফার ভোটপর্ব আজ শেষ হলো। দ্বিতীয় দফার ভোটের আর এক সপ্তাহ ও বাকি নেই এর মধ্যেই হুগলীর গোঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ নির্মল মাজি আজ হুগলীর গোঘাট বিধানসভার কামারপুকুর অঞ্চলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারলেন। প্রচারের গাড়ি যত এগিয়েছে তৃণমূল প্রার্থীকে মানুষ ততই পুষ্পবৃষ্টির মাধ্যমে আর্শীবাদ জানিয়েছেন।প্রচারের মাঝে কুড়কুড়ে বাজনা ও বাজালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ নির্মল মাজি। জয়ের ব্যাপারে তিনি আশাবাদি এমনটাও জানালেন সাংবাদিকদের।
কামারপুকুরে তৃণমূল প্রার্থী নির্মল মাজিকে ঘিরে উচ্ছ্বাস, পুষ্পবৃষ্টি পথজুড়ে।।












Leave a Reply