অনাস্থার পর নতুন প্রধান নির্বাচন, মহিষবাথানিতে উৎসবের আবহ।।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদার পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলে প্রধান পদে নির্বাচিত হলেন রুম্পা রাজবংশী। প্রধান হওয়ার পরেই এলাকাজুড়ে শুরু হয় তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে উৎসবের পরিবেশ তৈরি হয় মহিষবাথানিতে।জানা গিয়েছে, অনাস্থা প্রক্রিয়ার পর এই নতুন প্রধান নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল এলাকায়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রুম্পা রাজবংশীর প্রধান হওয়ার পর খুশির আবহ দেখা যায় তৃণমূল শিবিরে।নতুন প্রধানকে শুভেচ্ছা জানাতে এলাকাবাসী ও দলীয় নেতৃত্বের উপস্থিতিও লক্ষ্য করা যায়। আগামী দিনে এলাকার উন্নয়নে তিনি কী পদক্ষেপ নেন, সেদিকেই এখন নজর স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *