হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মীকে রাতে আটক করা হয়।কেন্দ্রীয় বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বালি সতীশ চক্রবর্তী লেন,বালি পুরানো পোস্ট অফিস সহ একাধিক এলাকা থেকে এদের আটক করে।রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র।পুলিশের আধিকারিকের সঙ্গে প্রার্থীর বচসা হয়।রাতে বেলুড় থানায় সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল প্রার্থী সহ তৃণমূল কর্মীরা।
কেন্দ্রীয় বাহিনীর অভিযানে বালিতে তৃণমূল কর্মী আটক, চাঞ্চল্য হাওড়ায়।












Leave a Reply