কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের গণনা শুরুর প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি তে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিলেন ৩৭ নম্বর কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এবার ভোট গণনাও যাতে সুষ্ঠ, নিরপেক্ষ ও সঠিকভাবে সম্পন্ন হয় এবং পরবর্তীতে সরকার গঠনের পর যাতে এলাকার বাসিন্দাদের জন্য কাজ করতে পারেন—এই কামনাতেই তিনি একাধিক মন্দিরে পুজো দেন।
আগামীকাল ২৬ শের নির্বাচনের রেজাল্ট। তার আগে এদিন রবিবার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত শীতলা মা, বাঘরাইতলা মা, বাগরাই চন্ডী, নরসিংহ মন্দিরে গিয়ে ভগবানের পূজা-অর্চনা করেন। কুশমন্ডির বিভিন্ন এলাকার মন্দিরে গিয়ে তিনি পুজো দিয়ে সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেন।
তাপস চন্দ্র রায় বলেন, গণনা প্রক্রিয়া যেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটাই তার প্রধান কামনা।
এছাড়াও তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি আসনেই বিজেপি জয়লাভ করবে এবং একটি শক্তিশালী সরকার গঠিত হবে। পাশাপাশি, সাধারণ মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেন তিনি।












Leave a Reply