মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাত পেরোলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯৩ টা আসনের ফল ঘোষণা। সেই পরিপেক্ষিতে রবিবার সকালে থেকে হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু হবিবপুর বিধানসভার বিভিন্ন মন্দিরের পূজা দিয়ে ঠাকুরে পূজা অর্চনা করে আশাবাদ নিলেন প্রার্থী । রবিবার সাত সকালে হবিবপুর বিধানসভার প্রথমে ঐতিহ্যবাহী শিবডাঙ্গী তিলভাণ্ডেশ্বর শিব মন্দিরে পুজো দেন, পরে মন্ডল ২ পাকুয়াহাট আদি শ্যামা কালী মন্দির পুজো দেন, পরে মন্ডল ৩ এ কেন্দপুকুর ফলানি কালী মন্দিরে এসে পুজো দেন সেখান থেকে মানিকরা ও বুলবুলচন্ডী, বুড়ি মায়ের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। এদিন তিনি বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করে আগামী ৪ তারিখ হবিবপুর বিধানসভার জন্য আশীর্বাদ গ্রহণ করেন। এদিন তিনি পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এবারে হবিবপুর বিধানসভার সাধারণ জনগণ যেভাবে ভোট দিয়েছেন তিনি অনেক আশাবাদী। এদিন এখানে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু, উত্তর মালদার সাংগঠনিক বিজেপির সভাপতি প্রতাপ সিং, মন্ডল ৩ সভাপতি সঞ্জীব সরকার, ওই অঞ্চলের প্রধান সহ বিভিন্ন বিজেপির কর্মীরা।
ভোটের ফলের আগে আশীর্বাদ চাইলেন জুয়েল মুর্মু, হবিবপুরে ধর্মীয় আচার।।












Leave a Reply