দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের অন্যান্য জেলায় যখন তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠছে। সে সময় এক ভিন্ন চিত্র দেখা গেল গঙ্গারামপুর শহরের কালিতলায়।
সোমবার পদ্ম রাজ্য পরিনত হয়। তারপর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ ওঠে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালিতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঢুকে একদল যুবক আসবাবপত্র ভাঙচুর সহ আগুন লাগিয়ে দেবার চেষ্টা করে। এবং বিজেপির পতাকা লাগিয়ে দেয়।ঘটনায় কালিতলা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি জানতে পারেন বিজেপির গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ। এরপর তড়িঘড়ি তিনি খবর পেয়ে ঘটনা স্থলে ছুঁটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। সেই সঙ্গে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে বৃন্দাবন বাবু নিজ হাতে তৃণমূলের কার্যালয়ে লাগানো বিজেপির পতাকা গুলি খুলে ফেলেন এবং এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার শান্তি বিঘ্নিত করতে চায়, তাদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না।
বিজেপি নেতা বৃন্দাবন ঘোষ এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে পুলিশি তদন্ত এবং এফআইআর (FIR) দায়ের করার দাবি জানিয়েছেন। তিনি প্রশাসনকে অনুরোধ করেছেন যেন প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হয়। বর্তমানে কালিতলা এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও, বিজেপি নেতার এই সময়োপযোগী ও ইতিবাচক ভূমিকা বড় ধরনের রাজনৈতিক সংঘাত রুখতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে বিশেষ সহায়ক হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Leave a Reply