মালদা, নিজস্ব সংবাদদাতা:- নিজেকে বিজেপি সমর্থক বলে পরিচয় দিয়ে তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালাল এক যুবক। বৃহস্পতিবার ভর দুপুরে এই ঘটনাকে ঘিরে রীতিমতো সোরগোল পড়ল মালদা শহরের ১২নং ওয়ার্ডের পুড়াটুলি এলাকায়। জানা গেছে, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন ছবি দাস। তার ছেলে প্রসেনজিৎ দাস জেলা যুব তৃণমূলের সভাপতি। তিনি এবারের ‘নির্বাচনে গাজোল বিধানসভায় তৃণমূলের প্রতীকে ভোটে লড়ে পরাজিত হন। তারই একটি অফিস রয়েছে ১২নং ওয়ার্ডের পুড়াটুলি এলাকায়। সেই অফিসে বসে তিনি তার কাউন্সিলর মায়ের বিভিন্ন কাজকর্ম করতেন। তাই সেই অফিস কাউন্সিলরের অফিসে নামেই এলাকায় পরিচিত। অভিযোগ বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ করেই স্থানীয় এক যুবক নিজেকে বিজেপি সমর্থক হিসেবে পরিচয় দিয়ে সেই অফিসে ব্যাপক ভাঙচুর চালাতে শুরু করে। যা জানতে পেরে সেখানে ছুটে যান যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস। তিনি হাতেনাতে ওই যুবককে পাকড়াও করেন। সেই সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস দাবী করেন, যে যুবক এই ভাঙচুর চালিয়েছে সেই বিজেপি সমর্থক নয়। সে নেশায় আসক্ত যুবক। সে-ই নিজেকে বিজেপি সমর্থক বলে এই কান্ড ঘটিয়েছে। তাই তাকে ধরে তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলিকে ধরা হলে তিনি জানান, যে যুবক এই ঘটনা ঘটিয়েছে সে বিজেপির সঙ্গে যুক্ত নয়। নেশার ঘোরে এই কান্ড ঘটিয়েছে।
পুড়াটুলিতে উত্তেজনা, নেশাগ্রস্ত অবস্থায় ভাঙচুরের অভিযোগ।।












Leave a Reply