হুগলী, নিজস্ব সংবাদদাতা:- ঘটনা সম্পর্কে জানা যায় গতকাল ডানকুনি মৃগলা গেস্ট হাউসের দিকে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল দুইজন সন্দেহবাজন ব্যক্তি তৎক্ষণাৎ খবর যায় ডানকুনি থানাতে।
তারপরই ডানকুনি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুজনকে আটক করা হয় তাদের নাম যথাক্রমে সোনু কুমার (২৭)
মহম্মদ আজমত(২৮) পরে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় এই দুজন একজন বিহারের বাসিন্দা এবং একজন ডানকুনির বাসিন্দা! জিজ্ঞাসাবাদে তাদের থেকে মেলে একটি আগ্নেয়াস্ত এবং তিন রাউন্ড গুলি।
আজ ডানকুনি থানা তে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে চন্দনগর কমিশনারেট উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসিপি অর্নব বিশ্বাস এবং ডানকুনি থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ শান্তনু সরকার সহ চন্দনগর কমিশনারেটের একাধিক পদস্থ অফিসাররা।












Leave a Reply