বেতন না পেয়ে আর্থিক সংকটে সাফাই কর্মীরা, পুরসভা চত্বরে বিক্ষোভ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- রায়গঞ্জ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার পুরসভা চত্বরে বিক্ষোভ দেখানো হয়। কর্মীদের অভিযোগ, কারও ছয় মাস, কারও সাত থেকে আট মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলন ও কর্মবিরতির ডাক দিলেও সমস্যার সমাধান হয়নি। সোমবার কর্মীরা এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডলের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানান। প্রায় ৮০০ সাফাই কর্মীর মধ্যে প্রায় ৪০০ জন সরাসরি রাস্তা পরিষ্কারের কাজের সঙ্গে যুক্ত। বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে অভিযোগ। এদিকে, নতুন পৌর প্রশাসক হিসেবে মহকুমা শাসক দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। তার আগেই কর্মীরা দ্রুত বকেয়া বেতন মেটানোর দাবি জানিয়েছেন। যদিও এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডল জানান, বিষয়টি প্রশাসকের নজরে আনা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মীদের কাজ ছেড়ে দিতে বলা হয়েছে—এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *