আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা, অবশেষে তৎপর প্রশাসন।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেল এক স্বস্তির পরিবেশ। দীর্ঘদিন ধরে ভানু মাঠ, টপ লাইন এবং শ্মশান এলাকার আশেপাশে জমে থাকা আবর্জনার স্তূপ অবশেষে পরিষ্কার করা হলো।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, বহুদিন ধরে জমে থাকা এই আবর্জনার কারণে এলাকাজুড়ে ছড়াচ্ছিল দুর্গন্ধ। পাশাপাশি তৈরি হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশ, যা জনজীবনকে সমস্যায় ফেলছিল। পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়তেই বিষয়টি পৌঁছে যায় মাল ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত অফিসে।

অবশেষে যৌথ উদ্যোগে শুরু হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। প্রশাসনের কর্মীরা ও স্থানীয়দের সহযোগিতায় একে একে তুলে ফেলা হয় সমস্ত আবর্জনার স্তূপ। ঘণ্টাখানেকের মধ্যেই এলাকাগুলোর চেহারা বদলে যায়—আগের নোংরা পরিবেশের জায়গায় ফিরে আসে স্বস্তির নিঃশ্বাস।

প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের অনুরোধ জানানো হয়, নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে। কারণ, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই একটি সুস্থ সমাজের ভিত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *