মালদা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল সরকারের পতনের পর নতুন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা হল বিভিন্ন জায়গায় পাশাপাশি বামনগোলায়। সোমবার সকাল প্রায় ১০ টা নাগাদ মালদার বামনগোলা ব্লকে পাকুয়াহাট এলাকার বামনগোলা কমিটি হলে অনুষ্ঠানের মাধ্যমে এই শিবিরের শুভ সূচনা করা হয়।জানা গিয়েছে, প্রায় ৩০টি সরকারি প্রকল্পকে কেন্দ্র করে এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে।এই শিবিরে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে এবং সরাসরি পরিষেবা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষভাবে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, আয়ুষ্মান ভারতসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা ও আবেদন সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।এছাড়াও ব্লক প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিষয়েও শিবিরে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। জানা গিয়েছে, ভবিষ্যতে সাধারণ মানুষ যাতে সোলার প্যানেলের সুবিধা গ্রহণ করতে পারেন, সেই বিষয়েও সচেতনতা ও তথ্য প্রদান করা হচ্ছে। এদিন খোদ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখেন স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী জুয়েল মূমূ,বামনগোলা বিডিও মনোজিৎ রায়, বামনগোলা থানার আইসি অমিত মাশান্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ।প্রশাসন সূত্রে খবর, আগামী ১৭জুন পর্যন্ত চলবে এই জনকল্যাণ শিবির, যেখানে এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা এক ছাতার নিচে পেতে পারবেন।
অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আয়ুষ্মান ভারত—মালদার মানুষকে সরাসরি পরিষেবা দিতে বিশেষ শিবির।












Leave a Reply