পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব পূর্ব মেদিনীপুরের মেচেদা ইসকনের সঙ্খানন্দ জগন্নাথ মন্দিরে, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই জগন্নাথ মন্দিরের চেয়ারম্যান বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল চারটেতে রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। যার কারণে সকাল থেকেই চলছে মন্দিরে প্রশাসনিক বৈঠক। নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে এখন থেকেই। প্রতিবছরই এই জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে হাজারো হাজারো মানুষের ভিড় থাকে। দশ দিন ধরে চলবে মেলা। সব মিলিয়ে এই রথযাত্রা উৎসব ১০ দিন থাকবে রীতি মতো জমজমাট।
রথযাত্রার কাউন্টডাউন, মেছেদা ইসকন জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।












Leave a Reply