পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার দক্ষিণ মেচোগ্রামের কৃতী ছাত্র প্রান্তিক মন্ডল এবারের NEET পরীক্ষায় ৬৩৪ নম্বর পেয়ে অল ইন্ডিয়া রেঙ্ক ৩০০০ অর্জন করে নজির গড়েছেন। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা এলাকায়। প্রান্তিকের বাবা তপন মন্ডল পেশায় একজন গৃহশিক্ষক এবং মা হাউস ওয়াইফ। ছোটবেলা থেকে মাধ্যমিক পর্যন্ত বাবার কাছেই পড়াশোনা। ২০২১ সালে মেচোগ্রাম বিবেকানন্দ মিশন হাই স্কুল থেকে ৯৪ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক এবং ২০২৩ সালে ৮০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি।
উচ্চমাধ্যমিকের পর রাজস্থানের Allen Coaching Institute-এ অফলাইন ও অনলাইন—দুই মাধ্যমেই প্রায় দুই বছর কঠোর প্রস্তুতি নেন। সেই অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এবারের NEET পরীক্ষায় ৬৩৪ নম্বর পেয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক ৩০০০ অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি গানবাজনাতেও সমান দক্ষ প্রান্তিক। ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই তাঁর স্বপ্ন।
পূর্ব মেদিনীপুরের কৃতী ছাত্রের সাফল্য, NEET-এ উজ্জ্বল ফল করে চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে প্রান্তিক।












Leave a Reply