সমুদ্রগড়, নিজস্ব সংবাদদাতা:- ১৯৯৩ সালের যুব কংগ্রেসের মিছিলে গুলি চালানোর ঘটনায় পুলিশের যথেচ্ছ গুলি, হত ১১ সেই ঘটনায় মনীশ গুপ্তর ফাইল খোলার দাবিতে ২১ শে জুলাই আজ মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের আহ্বানে শহীদ মিনার চলুন এর ডাক দিয়েছে কংগ্রেস।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের আহ্বানে সমুদ্রগড় স্টেশন থেকে কংগ্রেস কর্মীরা রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে মঙ্গলবার। কংগ্রেস কর্মীদের দাবি ২১ শে জুলাই কংগ্রেসেরই। কংগ্রেসকর্মীরা সেখানে নিহত হয়েছিলেন। তাই এই সভায় যোগদান করতে কাটোয়া ব্যান্ডেল শাখার বিভিন্ন স্টেশন থেকে কর্মীরা যাচ্ছেন কলকাতার উদ্দেশ্যে।
২১ জুলাইয়ের শহীদ স্মরণে প্রদেশ কংগ্রেসের ডাক, সমুদ্রগড় স্টেশন থেকে রওনা কর্মী-সমর্থকরা।












Leave a Reply