পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বলরামপুর এলাকায়। অভিযুক্ত শিক্ষিকার স্বামীকে গণপিটুনি দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই নাবালিকা ছাত্রী পড়াশোনার জন্য এক শিক্ষিকার বাড়িতে যায়। অভিযোগ, পড়ানোর সময় শিক্ষিকা অন্য কাজে বাইরে গেলে সেই সুযোগে তাঁর স্বামী পশুপতি মহাপাত্র ছাত্রীটির সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন।
ঘটনার কথা জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা শিক্ষিকার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন। পরে অভিযুক্ত পশুপতি মহাপাত্রকে ধরে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে খড়গপুর লোকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষিকার স্বামীকে গণপিটুনি খড়গপুরে।












Leave a Reply