পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন পর্যন্ত সংযোগকারী রাস্তার দীর্ঘদিনের বেহাল অবস্থার ছবি ও ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাস্তার দুরবস্থার কারণে নিত্যযাত্রী, ব্যবসায়ী, স্কুল-কলেজের পড়ুয়া এবং সাধারণ মানুষের চরম ভোগান্তির অভিযোগ সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার পর অবশেষে শুরু হয়েছে রাস্তার পাকাপাকি নির্মাণের কাজ। ইতিমধ্যেই নির্মাণকাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের আশা, রাস্তার কাজ সম্পূর্ণ হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন পর্যন্ত যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে, যার সুফল পাবেন প্রতিদিনের হাজার হাজার সাধারণ মানুষ।
সোশ্যাল মিডিয়ার চাপে মিলল সমাধান? চন্দ্রকোনারোডের বেহাল রাস্তা এখন নির্মাণের পথে।












Leave a Reply