সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে গড়বেতায় খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ব্লক ও পৌরসভা ভিত্তিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিডিও অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সচেতনতা শিবিরের শুভ উদ্বোধন করেন গড়বেতা ৩ নম্বর ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিনিধি প্রণব ঘোষ, ম্যানেজার (সোশ্যাল সেক্টর) ও রাজ্য প্রতিনিধি সুশান্ত মণ্ডল, এডিএ সুব্রত বাগ, বিএলডিও তাপস কুণ্ডু, উদ্যান পালন বিভাগের পরামর্শদাতা অতনু কাপড়ি-সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সচেতনতা শিবিরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্প, কৃষকদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তা পাওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। উপস্থিত কৃষক ও সাধারণ মানুষকে সরকারি প্রকল্পগুলির সুবিধা গ্রহণের জন্য উৎসাহিত করা হয়। এই শিবির চলবে ২৩ ও ২৪ শে জুলাই বলে জানা গিয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *