অতিরিক্ত যাত্রী নয়, নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা—সমুদ্রগড়ে নাদনঘাট পুলিশের সচেতনতা শিবির।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- শনিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় ‘পথের সাথী’ এবং হেমায়েতপুর মোড়ে এই প্রচার অভিযান চালানো হয়।
শিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ। এদিনের কর্মসূচিতে এলাকার প্রচুর টোটো ও অটো চালক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চালকদের ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়ার পাশাপাশি যানবাহনে কীভাবে অতিরিক্ত যাত্রী না তুলে সঠিকভাবে যাত্রী পরিবহন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাননীয় বিশ্ববন্ধু চট্টরাজ মহাশয় চালকদের উদ্দেশ্যে বলেন, অতিরিক্ত যাত্রী তোলার প্রবণতাই অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সঠিক নিয়ম মেনে এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। এই প্রচারের মধ্যে দেখা যায় এক পুরোহিত পুজোর সাথে সাথে সকল হেলমেট বিহীন বাইক আরোহীদের সতর্ক ও আশীর্বাদ করেছেন সমুদ্রগড় ও হেমায়েতপুরের মতো ব্যস্ত এলাকায় পথসুরক্ষা সুনিশ্চিত করতে নাদনঘাট থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *