শিউলি সাহার নাম ঘোষণা হতেই ‘গো ব্যাক’ স্লোগান, ক্ষুদিরামের জন্মভূমি মোহবনিতে উত্তেজনা

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শিউলির নাম ঘোষণা হতেই গো ব্যাক, গো ব্যাক স্লোগান। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মোহবনিতে ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মবলিদান দিবসে স্মরণ অনুষ্ঠান মঞ্চে কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিউলি সাহা’র নাম ঘোষণা করতেই দর্শক আসন থেকে গো ব্যাক স্লোগান ওঠে। জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস ‘ বিনম্র শ্রদ্ধাঞ্জলি ‘অনুষ্ঠানের আয়োজন হয়। বিভিন্ন অথিতির সাথে কেশপুরের বিধায়ক শিউলি সাহা’র নাম ঘোষণা করা হয়। আর তাতেই ক্ষোভে ফেটে পরেন দর্শকদের মধ্যে কিছু দর্শক। এক মহিলা অভিযোগ করেন শিউলি সাহা খুব অত্যাচার করেছে, লোক দিয়ে রেফ করিয়েছে, সে কেনো মঞ্চে থাকবে। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *