নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি রানাঘাট পুলিশ জেলার তাহের পুর থানার বিননগর চন্ডীতলায়।
জানা যায়, রবিবার রাতে তাহের পুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় চন্ডিতলা এলাকায়,
সেখানে সন্দেহ জনক অবস্থায় এক যুবককে ঘোড়াফেড়া করতে দেখে
তাহের পুর থানার পুলিশ। পুলিশ দেখে যুবক পালানোর চেষ্টা করে, সাথে সাথে মটর সাইকেলে করে তাহের পুর থানার পুলিশ অফিসার ধাওয়া করে যুবকে বেশ কিছুটা দুরে যাওয়ার পর পুলিশ ধরে ফেলে যুবককে। তাঁকে জিজ্ঞাসা বাদ ও সার্চ করে
উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
পুলিশ সূত্রে জানা যায় বড়ো কোন দূঘটনা ঘটানার পরিকল্পনা ছিল যুবকের।
তবে তার আগে তাহের পুর থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় যুবক।
যুবকের কি উদ্যেশ্যে ছিল এবং এই ঘটনায় আরো কেউ যুক্ত আছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযুক্ত যুবকের বাড়ি শিমুরালি চাঁদুরিয়ায় ।
আজ ধৃত যুবককে রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হয়।
তবে তাহের থানার পুলিশের অভিযানে বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকার বাসিন্দারা । পুলিশের এই সাফল্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসীরা।
গোপন সূত্রে অভিযান, তাহেরপুরে পুলিশের হাতে ধৃত যুবক—উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।












Leave a Reply