ফালাকাটার কুঞ্জনগরে লোকালয়ে গন্ডারের হানা, বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত—পরে মৃত্যু।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : – সাতসকালে লোকালয়ে গন্ডারের প্রবেশ ঘিরে চাঞ্চল্য ছড়াল ফালাকাটার কুঞ্জনগর এলাকায়। মঙ্গলবার সকালে আচমকাই একটি গন্ডারকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গন্ডারটিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণ পর গন্ডারটি ছোটাছুটি শুরু করলে একটি বাড়িতে ধাক্কা মারে। ঘটনায় বাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
এরপর গন্ডারটি দৌড়ে গিয়ে একটি বাসঝোপের পাশে পড়ে যায়। স্থানীয়দের দাবি, সেখান থেকে আর উঠতে পারেনি গন্ডারটি। পরে বাসিন্দারা দেখতে পান, গন্ডারটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া বন বিভাগের বনকর্মীরা এবং ফালাকাটা থানার পুলিশ। এদিকে বন দফতরের পক্ষ থেকে দুটি কুনকি হাতি ঘটনাস্থলে নামানো হয়। গন্ডারটির কীভাবে মৃত্যু হল, তা খতিয়ে দেখছে বন দফতর। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *