পাকিস্তানি ISI এজেন্টের নেটওয়ার্কে কাজের অভিযোগ, এসটিএফের জালে তপসিয়ার জাফর ওরফে সানি।

হুগলি, নিজস্ব সংবাদদাতা:- ধৃতের নাম জাফর শাম ওরফে সানি। হুগলির রিষড়ার সন্ধা বাজার এলাকা থেকে সানিকে গ্রেফতার করে এসটিএফ। সূত্রে খবর,
পাকিস্তানী চর আইএসআই এজেন্ট রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গত ১২ আগস্ট হাবড়া থেকে গ্রেফতার করে এসটিএফ।সে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল।

তার থেকে
তপসিয়ার ইমরান হোসেনের খোঁজ পায় ইমরান রানার ভারতীয় নথি বানাতে সাহায্য করেছিল।

এরপর তপসিয়ার বাসিন্দা ইজাজ আলি গ্রেফতার করে এসটিএফ।

এবার তপসিয়ার আরেক যুবক জাফর শাম ওরফে সানিকে রিষড়া থেকে গ্রেফতার করল।

জানা গেছে রানার নেটওয়ার্কে কাজ করত সানি।
হাওড়ার সালকিয়ায় রানাকে একটি কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল সানি।
রানাকে বন্ধু হিসাবে পরিচয় দিয়েছিল।

চন্দননগর পুলিশের এক আধিকারীক জানান,দীর্ঘদিন ধরে জাল নথি তৈরীর কাজ করত ধৃত যুবক।
হাবড়ায় ফরেনার্স এক্টে মামলা দায়ের হওয়ার পর পাক চর রানা গ্রেফতার হতেই তার সঙ্গে যোগ আছে,তাকে সাহায্য করেছে,জাল নথি তৈরীতে সাহায্য করেছেন এমন ব্যাক্তিদের খোঁজ শুরু করে এসটিএফ।সেই সূত্রেই সানির নাম পায়।

জানা গেছে,গোপন তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ করে রানা।
কাঠমান্ডু হয়ে কলকাতায় আসে।
পেট্রাপোল দিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিল।তার আগেই সে ধরা পরে যায়।

পুলিশি ধরপাকড় শুরু হওয়ার পরেই নিজের এলাকা ছেড়ে রিষড়ায় চলে আসে সানি।পুলিশ তাকে ধাওয়া করে রিষড়ার সন্ধা বাজার এলাকায় অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে তাকে পাকড়াও করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *