পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ২৩২ মহিলা ব্যাটালিয়ন। বৃহস্পতিবার অক্টোবর কমান্ড্যান্ট শালু এস. মহারানার তত্ত্বাবধানে শালবনি হাইস্কুল এবং সরকারি আইটিআই কলেজে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড শান্তারা দেবী, ডেপুটি কমান্ড্যান্ট রবিনা মালিক, ডঃ সিএমও রোহিনী চৌধুরী, সহকারী কমান্ড্যান্ট/এম শ্রী জয়বীর শর্মা-সহ ব্যাটালিয়নের আধিকারিক ও সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি শালবনি হাইস্কুলের অধ্যক্ষ সুধাংশু নাগ এবং সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ সাদেশ ভৌমিকের নেতৃত্বে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় ও কলেজ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। আধিকারিকরা জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ সমাজ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও স্বচ্ছতার বিষয়ে সচেতন করার বার্তা দেওয়া হয়।
CRPF-এর এই উদ্যোগকে ঘিরে স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যেও উৎসাহ দেখা যায়। কর্মসূচির মাধ্যমে স্বচ্ছতা, স্বাস্থ্যকর পরিবেশ এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা সাধারণ মানুষের মধ্যে আরও জোরদার করার চেষ্টা করা হয়।
পড়ুয়াদের সঙ্গে পরিচ্ছন্নতার পাঠ, শালবনি স্কুল-আইটিআই কলেজে CRPF-এর বিশেষ কর্মসূচি।।












Leave a Reply