ভোটার তালিকা ও রাজনৈতিক হিংসা ইস্যুতে সরব বামেরা, মেদিনীপুরে জেলা পুলিশ সুপারের দফতর অভিযান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া স্থগিত, সমস্ত ন্যায্য ভোটারের নাম ভোটার তালিকায় বহাল রাখা, জেলাজুড়ে বিজেপি দুষ্কৃতীদের হামলা এবং পুলিশের মিথ্যে মামলা বন্ধ-সহ একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুরে জেলা পুলিশ সুপারের অফিস অভিযান করল বামপন্থী দলগুলি।
মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে বামেদের মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের দফতরের সামনে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বাম কর্মী-সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা নেত্রী মীনাক্ষী মুখার্জি-সহ জেলা ও ব্লক স্তরের একাধিক বাম নেতা-কর্মী। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের ১৫ বছরের তৃণমূল সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টানেন মীনাক্ষী মুখার্জি। তাঁর দাবি, তৃণমূলের আমলেও প্রকৃত অর্থে শাসন ছিল না, বর্তমান সরকারের আমলেও সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি। পাশাপাশি ভোটার তালিকা,এসআইআর এবং রাজনৈতিক হিংসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *