অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল রানীগঞ্জ, জাতীয় সড়কে গাছ পড়ে স্তব্ধ যান চলাচল।

নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ :- একটানা বৃষ্টি ,তার জেরেই বুধবার ভোর ৩টে নাগাদ মাটি শুদ্ধ উপড়ে জাতীয় সড়কের ওপর আছড়ে পড়ল এক বিশালাকার শিশু গাছ। ঘটনায় প্রায় ৫ ঘণ্টা ধরে স্তব্ধ হয়ে রইলো ব্যস্ততম সড়ক পথ।
সেই সময় সড়ক পথে আসা
প্রত্যক্ষদর্শী গাড়ি চালকরা জানালেন “হঠাৎ হুড়মুড়িয়ে নয়, দূর থেকে দেখলাম গাছটি ধীরে ধীরে মাটি শুদ্ধ রাস্তার ওপর আছড়ে পড়ছে। কেউ কলকাতা থেকে আসছিলাম, কেউবা ব্যাঙ্গালোর থেকে কফি নিয়ে আসছি বলে জানাই। কয়েক সেকেন্ডের ফারাক একটু আগে গেলেই ঘটতে পারতো বড় দুর্ঘটনা।
তাদের দাবি , গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় ভোর ৩টে থেকে সকাল ৮টা পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে।
তবে রানীগঞ্জের শিশুবাগান মোড়ে সেই সময় কেউ পারাপার না করায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
এই ঘটনার জেরে পাঞ্জাবি মোড় থেকে মেজিয়া ঘাট পর্যন্ত দীর্ঘ ৮-১০ কিলোমিটার রাস্তা জুড়ে আটকে পড়ে শয়ে শয়ে পণ্যবাহী ডাম্পার, লরি, বাস। চূড়ান্ত ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুল পড়ুয়ারা।
স্থানীয়দের অভিযোগ, ভোর ৩টে থেকে গাছ পড়ে থাকলেও প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়নি। প্রায় ৫ ঘণ্টা পর পৌরসভা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ তৎপরতায় গাছ কেটে রাস্তা সাফ করা হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *