নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কল্যাণীর গয়েশপুরে লাগাতার বৃষ্টির কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় কংকাল দশা ফুটে উঠেছে, বিশেষ করে গয়েশপুর গোল বাজার , গয়েশপুর পুরসভার সামনে এবং সবচেয়ে বিপদ জনক গয়েশপুর শিববাড়ি রাস্তা।
মারাত্মক ধ্বস, এমনকি গয়েশপুর জুবলিপার্কের সামনেও দেখা দিয়েছে ধ্বস।
এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র ছাত্রী, হসপিটাল, রেলওয়ে স্টেশন সহ একাধিক যানবাহন চলাচল করে প্রত্যহ ।
বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় পথচারীদের।
গয়েশপুর পুরসভার নির্বাহী আধিকারিক রবীন্দ্রনাথ বাড়ৈ আশ্বাস দিয়েছিলেন খুব শ্রীঘ্রই গয়েশপুরের রাস্তা মেরামত হবে। কিন্তু কয়েক দিন কেটে গেলেও এখন কোন সুরাহা হয়নি।
এই বিষয়ে গয়েশপুর বিজেপি প্রাক্তন সভাপতি সঞ্জীব ধর বলেন,এখনো এক বছর হয়নি রাস্তা তৈরি হয়েছে, কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাগুলো কংকাল দশা ফুটে উঠেছে, এবং রাস্তায় নেমেছে ধ্বস।
তৃণমূল পরিচালিত পুর বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এদিন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ।তিনি, বলেন উন্নয়নের নামে দুর্নীতি করেছে এখন এলাকায় মুখ দেখা যায় না। পাশাপাশি তিনি বলেন বর্তমান বিধায়ক অনুপম বিশ্বাসের সঙ্গে ও পুর প্রশাসনের সঙ্গে কথা বলে খুব শ্রীঘ্রই রাস্তা মেরামতের চেষ্টা করা হবে।












Leave a Reply