মালদা, নিজস্ব সংবাদদাতা:— মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় মহানন্দা নদীর বিভিন্ন ঘাটে তর্পণ করলেন বহু মানুষ। শনিবার ভোর থেকেই মালদহ শহরের মহানন্দা নদীর ঘাটগুলিতে ভিড় জমাতে শুরু করেন পুরুষ ও মহিলারা। নদীতে স্নান সেরে ধর্মীয় রীতি মেনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন তাঁরা।
মহালয়ার এই বিশেষ দিনে পিতৃপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় প্রার্থনায় সামিল হন অসংখ্য মানুষ। ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য মেনে প্রতিবছরের মতো এবারও মহানন্দার ঘাটে তর্পণ করতে হাজির হন শহর ও আশপাশের এলাকার বাসিন্দারা।
অন্যদিকে, মহালয়াকে কেন্দ্র করে আগেভাগেই ইংরেজবাজার পুরসভার উদ্যোগে শহরের মহানন্দা নদীর বিভিন্ন ঘাট সাজিয়ে তোলা হয়। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ঘাটগুলিকে প্রস্তুত করা হয়। মহালয়ার সকালে মহানন্দার ঘাটে এই ধর্মীয় আচার-অনুষ্ঠানকে ঘিরে দেখা যায় এক বিশেষ পরিবেশ।












Leave a Reply