নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- মহাচতুর্থীর বিকেলে ফিতে কেটে এবং মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বালুরঘাটের ঐতিহ্যবাহী ইউরেকা ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষের দুর্গাপুজোর উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় এবং বালুরঘাট শ্রী রামকৃষ্ণ আশ্রমের পূজ্যপাদ স্বামী দিব্যতত্ত্বানন্দজী মহারাজ। তাঁদের হাত ধরেই পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ক্লাবের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে সমাজসেবার কাজ করে চলা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়। বিভিন্নভাবে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। সেখানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। তাঁদের পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
এ বছর ইউরেকা ক্লাবের দুর্গাপুজো পঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে পুজোর উদ্বোধনী অনুষ্ঠান, সমাজসেবায় যুক্ত ব্যক্তিদের সংবর্ধনা এবং স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এদিনের কর্মসূচি সম্পন্ন হয়।
ফিতে কাটা ও মঙ্গলদীপ প্রজ্বলনে বালুরঘাটে ইউরেকা ক্লাবের পুজোর শুভ সূচনা।












Leave a Reply