দুর্যোগের মাঝেই গড়বেতায় মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি, বৃষ্টিকে উপেক্ষা করে চলছে মঞ্চ তৈরির কাজ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৩১ অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের BDO অফিস সংলগ্ন ময়দানে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিকে সামনে রেখেই এই সভার আয়োজন।
কিন্তু সভার প্রস্তুতির মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। আর সেই বৃষ্টিকে মাথায় রেখেই সভার মঞ্চ তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন কর্মী ও উদ্যোক্তারা।
পাশাপাশি সভাকে সফল করতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন নেতৃত্বরা। তবে বৃষ্টির কারণে সভায় কতটা মানুষের সমাগম হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদিও আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও সভা সফল হবে বলে আশাবাদী নেতৃত্ব।
এখন দেখার, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব উপেক্ষা করে গড়বেতার এই সভায় কতটা ভিড় জমে! আবহাওয়ার বাধা পেরিয়ে সভা কি প্রত্যাশিত সাফল্য পাবে? নজর থাকবে সেদিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *