পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও! এই স্লোগানকে সামনে রেখেই রাজনৈতিক আন্দোলনে নামছে বিজেপি। আর সেই কর্মসূচিকে ঘিরেই আগামীকাল, শনিবার রাজনৈতিক উত্তাপ ছড়াতে চলেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়।
গড়বেতা শহরের BDO অফিস সংলগ্ন ময়দানে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বৃষ্টিপাতের মধ্যেই চলছিল সভার প্রস্তুতি। তবে শুক্রবার আকাশ কিছুটা পরিষ্কার হতেই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মঞ্চ তৈরির কাজ। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক ব্যস্ততা। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশে ঢেকে ফেলা হয়েছে সভার মঞ্চ।
সব মিলিয়ে একদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে কড়া নিরাপত্তার ঘেরাটোপ—শনিবার গড়বেতার এই সভাকে ঘিরে এখন রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা।