কেদারনাথ, নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের বিখ্যাত একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামে ফের আবহাওয়ার পরিবর্তন। নতুন করে বৃষ্টির পাশাপাশি ভারী তুষারপাতের জেরে মন্দির চত্বর এবং আশপাশের উঁচু পাহাড়গুলি ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে। হাড়কাঁপানো ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বাবা কেদারনাথের দর্শন পেতে পুণ্যার্থীদের ভিড় অব্যাহত রয়েছে।
তুষারপাতের ফলে কেদারধামের চারপাশে তৈরি হয়েছে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। মন্দির চত্বর থেকে শুরু করে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা—সবই এখন বরফে মোড়া। এমন মনোরম পরিবেশের মধ্যেও ভক্তদের উৎসাহে কোনও ভাটা পড়েনি। দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা ঠান্ডা উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাবা কেদারনাথের দর্শন ও পুজো দিচ্ছেন।
মন্দির প্রাঙ্গণে ভক্তদের উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ‘জয় বাবা কেদারনাথ’, ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে চারপাশ। তুষারপাতের সাদা আবরণের মাঝে ভক্তদের এই উপস্থিতি কেদারধামের পরিবেশে এনে দিয়েছে এক বিশেষ আধ্যাত্মিক আবহ।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ভক্তদের অটুট বিশ্বাস ও ভক্তি যেন আরও একবার প্রমাণ করছে, বাবা কেদারনাথের দর্শনের আকাঙ্ক্ষা তাঁদের কাছে কতটা গভীর। বরফে ঢাকা পাহাড়, মন্দিরের পরিবেশ এবং ভক্তদের প্রার্থনায় আপাতত এক অনন্য রূপে ধরা দিয়েছে কেদারধাম।