সগুনা, কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:-কালীপুজোর countdown শুরু হতেই সাজো সাজো রব নদীয়ার সগুনায়। এবছর সগুনা মিলন চক্র ক্লাবের পক্ষ থেকে ৫৩তম শ্যামা পুজো অনুষ্ঠিত হতে চলেছে একেবারে অন্যরকম ভাবনায়।
এবারের মূল আকর্ষণ — ভাবনা বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশাল পুজো মণ্ডপ। শান্তি, মৈত্রী ও আলোর বার্তা দিতে বৌদ্ধ স্থাপত্যের অনুকরণে তৈরি হচ্ছে মণ্ডপ। ভেতরে থাকবে বুদ্ধ মূর্তি, ধর্মচক্র, পদ্মফুল ও বৌদ্ধ পতাকার সজ্জা।
আরও থাকছে চমক — রাতে বিশেষ লেজার শো। রাত ৬টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে আলোর খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এলাকায় ব্যাপক উৎসাহ:
পুজোকে ঘিরে স্থানীয় মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তারাই দল বেঁধে মণ্ডপ সাজানো, আলপনা, ফুলের মালা গাঁথার কাজে হাত লাগাচ্ছেন। ক্লাব সদস্যরা জানান, ইতিমধ্যেই মণ্ডপ প্রস্তুতির কাজ জোরকদমে চলছে। বাঁশ, কাঠ, লাইটিং-এর কাজ প্রায় শেষের পথে।
ক্লাবের এক কর্মকর্তা বলেন — “৫৩ বছর ধরে আমরা মায়ের আরাধনা করে আসছি। প্রতিবার নতুন ভাবনা নিয়ে আসি। এবার বৌদ্ধ মন্দিরের ভাবনা মানুষের মন জয় করবে। লেজার শো-ও থাকছে বড় আকর্ষণ।”