শান্তিপুরে মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আরোহী।

শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা: মাটিবোঝাই ট্রাক্টর ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল বাইকের সামনের চাকা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক বৈষ্ণব বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত বানক থেকে কন্দখোলা যাওয়ার রাস্তায়। গতকাল একটি ট্রাক্টর মাটি নিয়ে যাতায়াত করছিল। তিন নম্বর গেটের দিকে যাওয়ার রাস্তায় মধুকন কোম্পানির পাশে ট্রাক্টরটি ঘোরানোর সময় উল্টো দিক থেকে একটি মোটরবাইক এসে পড়ে। আচমকাই ট্রাক্টরের সামনে চলে আসে বাইকটি। এরপর দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

ট্রাক্টরের ধাক্কায় মোটরবাইকের সামনের চাকাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাইক থেকে ছিটকে পড়েন আরোহী। তবে সৌভাগ্যবশত, তাঁর শরীরে গুরুতর কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য ঘটনাস্থলে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *