নদিয়া, নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর পর দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গয়েশপুরের ৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মিষ্টিমুখ, সৌজন্য বিনিময় এবং সাংগঠনিক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মীরা একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানান। দুর্গাপুজোর সময় যেসব কর্মী নিরলসভাবে দলের হয়ে কাজ করেছেন এবং বিভিন্ন পুজোমণ্ডপে দায়িত্ব পালন করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন উপস্থিত সকলে।
পাশাপাশি আগামী দিনে দলীয় সংগঠনকে আরও মজবুত করার বিষয়েও আলোচনা হয়। বুথস্তরে সংগঠন শক্তিশালী করা, নতুন কর্মীদের যুক্ত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়েশপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল, সুবীর বিশ্বাস, প্রিয়ব্রত ধর, মহিলা নেত্রী মুনমুন দেবনাথ এবং জেলার এসসি মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ-সহ একাধিক দলীয় নেতৃত্ব ও কর্মী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গয়েশপুর শহর মণ্ডলের নেতৃত্ব সুজিত ঘোষ।