মালদা, নিজস্ব সংবাদদাতা:—- রবিবার বামনগোলা ও পাকুয়া হয়ে বুলবুলচণ্ডী বাজার সার্বজনীন কালীপুজো মণ্ডপে পৌঁছন তিনি। সেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
উদ্বোধনের পর কালীপ্রতিমা দর্শন করেন তিনি। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং পুজোর আয়োজন ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এরপর মন্ত্রী পৌঁছন আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালীপুজো মণ্ডপে। সেখানে শ্যামা মায়ের প্রতিমা দর্শন করে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপর আইহো থেকে মালদার উদ্দেশে রওনা দেন তিনি।
এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা, বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।