গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকার লক্ষ্যে নতুন উদ্যোগ, গুয়াবরনগরে VB-G RAM G প্রকল্পের সূচনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের মালসাগাঁওয়ের ১৩/১৬৩ নম্বর পাটে চালু হলো নতুন VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission Gramin) প্রকল্প। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঘোরনাথ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিরণবালা বর্মন -সহ অন্যান্যরা।নতুন এই প্রকল্প চালু হওয়ায় এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে। প্রকল্পের সূচনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *