ভুটান সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ, আলিপুরদুয়ারে চালু হল নতুন পাঁচটি পুলিশ আউটপোস্ট।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ভুটান সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আলিপুরদুয়ার জেলায় চালু হলো নতুন পাঁচটি পুলিশ আউটপোস্ট। আজ আনুষ্ঠানিকভাবে এই পাঁচটি পুলিশ আউটপোস্টের উদ্বোধন করা হয়।

নতুন আউটপোস্টগুলির মধ্যে রয়েছে মাদারিহাট-বীরপাড়া ব্লকের লঙ্কাপাড়া, কালচিনি ব্লকের ভুটান সীমান্তবর্তী পাশাখা ও চুয়াপাড়া, কুমারগ্রাম ব্লকের সংকোশ এবং শামুকতলা থানা এলাকার হাতিপোতা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি, ডিআইজি, আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *