মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাড়ি থেকে দূরে, দেশের সীমান্ত পাহারায় নিয়োজিত বিএসএফ মহিলা জওয়ানদের সঙ্গে ভাইফোঁটার আনন্দ ভাগ করে নিলেন রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। মঙ্গলবার রাতে মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের শোনঘাট বিওপিতে হাজির হয়ে ভাইফোঁটা উৎসবে অংশ নেন তিনি। সেখানে বিএসএফের মহিলা জওয়ানদের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় দিদি-বোনদের কাছ থেকেও সস্নেহে ভাইফোঁটা নেন প্রতিমন্ত্রী। পাশাপাশি মিষ্টি মুখও করান গ্রামের মহিলারাও বিএসএফ জওয়ানদের ও মন্ত্রী জুয়েল মুর্মুকে ভাইফোঁটা দেন।